১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১২:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

লালমনিরহাটঃ লালমনিরহাটে পৃথক অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের ছয় সদস্য ও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার রাতে সদর উপজেলা ও কালীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা, হলেন হাবিবুর রহমান (২১), মেহেদী হাসান মুন্না (২২), আসাদুল হাবিব (৩৫), আপেল ইসলাম (২২), লিমন ইসলাম (২২) ও জাহিদুল ইসলাম (২৮), মিনার রহমান (৪০), সরুজ আলী (৪০)। তাদের সবার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন গ্রামে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ সুপার কার্যালয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত দেড়টার দিকে জেলা ডিবি পুলিশের একটি দল লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের রতিপুর গ্রামে অভিযান চালায়। সেখানে একটি বাড়িতে অনলাইন জুয়া খেলা ও অবৈধ আর্থিক লেনদেন চলাকালে ছয় জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে পাঁচটি স্মার্টফোন এবং দশটি সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মোবাইলগুলোতে বাইন্যান্সসহ ত্রিশটিরও বেশি অনলাইন জুয়ার অ্যাপ ও সাইটের মাধ্যমে অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে লালমনিরহাট থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে একই রাতে আলাদা অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মিনার রহমান (৪০) নামে এক ব্যক্তিকে রতিপুর গ্রাম থেকে এবং ১ কেজি গাঁজাসহ সরুজ আলী (৪০) নামে অন্য একজনকে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রওশন কবির বলেন, জেলায় মাদক এবং অবৈধ অনলাইন জুয়ার বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অনলাইন জুয়া বন্ধে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

লালমনিরহাটে অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

প্রকাশের সময়ঃ ১২:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬