০৯:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শার এক যুবকসহ ৩ স্বর্ণ কারবারি আটক, স্বর্ণ ও প্রাইভেটকার জব্দ

যশোরঃ যশোরে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের ২৬ টি স্বর্ণের বারসহ তিন কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

এসময় তাদের কাছ থেকে পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) ভোর সাড়ে ৪ টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করে আটক করতে সক্ষম হন বিজিবি’র সদস্যরা।

আটকরা হলেন রনি (৩৬), আব্দুল গনি (৫৪) ও ইসরাইল (৪৬)। তাদের বাড়ি যশোরের শার্শা, চৌগাছা ও যশোর কোতোয়ালী এলাকায়।

বিজিবি জানায়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এসময় ঐ প্রাইভেটকারের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪০ টাকা।

যশোর ৪৯ বিজিবির ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল ইসলাম খাঁন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা স্বীকার করেন তারা ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার স্বর্ণ কারবারিদের কাছ থেকে স্বর্ণের বার গুলো সংগ্রহ করে শার্শা ও চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করে যশোর কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শার্শার এক যুবকসহ ৩ স্বর্ণ কারবারি আটক, স্বর্ণ ও প্রাইভেটকার জব্দ

প্রকাশের সময়ঃ ০২:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬