০৯:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ভেজাল শিশু খাদ্য সরবরাহের অপরাধে, ১ লক্ষ টাকা জরিমানা

যশোরঃ যশোরের শার্শায় অনুমোদনহীন ভাবে শিশু খাদ্য তৈরি ও সরবরাহের অপরাধে বিসমিল্লাহ ষ্টোরের মালিক বিল্লাল হোসেনকে নগত ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার নাভারণ বাজারে অবস্থিত ঐ প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ জরিমানা করা হয়। অভিযানে শার্শা থানা ও যশোর জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

অভিযান সূত্রে জানা গেছে, নাম ঠিকানা বিহীন বিসমিল্লাহ ষ্টোরের নিজস্ব ফ্যাক্টরিতে কেমিক্যাল ও রং মিশিয়ে নিম্নমানের শিশু খাদ্য তৈরি করে দীর্ঘদিন ধরে নাভারণ বাজারসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনহীন ও অনিরাপদ শিশু খাদ্য জব্দ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, মেয়াদোত্তীর্ণ ও উৎপাদন তারিখ, এবং অনুমোদনহীন ভাবে কেমিক্যাল ও রং মিশানো শিশু খাদ্যে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এসব খাদ্য আহরনের ফলে শিশুরা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতে পারে। এমনকি কিডনি বিকল হওয়ার মতো ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। যে কারণে প্রতিষ্ঠানটির মালিক বিল্লাল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা এবং ৪৫ ধারায় আরও ৫০ হাজার টাকা, মোট ১ লক্ষ টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।

সচেতন মহল দাবী শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করতে হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শার্শায় ভেজাল শিশু খাদ্য সরবরাহের অপরাধে, ১ লক্ষ টাকা জরিমানা

প্রকাশের সময়ঃ ০৬:৫৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬