০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার বেলতলায় অপরিপক্ব আম বাজারজাত করায় জরিমানা: আম বিনষ্ট

সাতক্ষীরাঃ সাতক্ষীরা জেলা কৃষি অধিদপ্তর ঘোষিত আম ক্যালেন্ডার অনুসরণ না করে অপরিপক্ব আম বাজারজাত করায় এক আম ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে অপরিপক্ব ১৫ ক্যারট হিমসাগর আম বিনষ্ট করা হয়।

আম ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৫ মে হিমসাগর আম সংগ্রহ ও বাজারজাত করার কথা থাকলেও যশোরের শার্শা থানার মহিষা গ্রামের নজরুল ইসলামের ছেলে আম ব্যবসায়ী আব্দুস সালাম (৩৬) সোমবার অপরিপক্ব হিমসাগর আম বিক্রি করার জন্য উপজেলার বেলতলা আম বাজারে নিয়ে আসেন।

এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই আম ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ১৫ টি ক্যারেটে থাকা ৩০০ কেজি হিমসাগর আম কেকেইপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিনষ্ট করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাতক্ষীরার বেলতলায় অপরিপক্ব আম বাজারজাত করায় জরিমানা: আম বিনষ্ট

প্রকাশের সময়ঃ ১০:১৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬