০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৬০ যুদ্ধবিমান দিয়ে রাতভর ইরানে ইজরায়েলি হামলা

আন্তর্জাতিকঃ ইরানে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় ৬০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়। শুক্রবার (২০ জুন) সকালে আলজাজিরা এ তথ্য জানায়।

বৃহস্পতিবার রাতের হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতভর তেহরানের বিভিন্ন স্থানে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের রাজধানীতে হামলায় ৬০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছিল। বিমানগুলো প্রায় ১২০টি ভারী বোমা ফেলে।

এদিকে ইরানও হামলা অব্যাহত রেখেছে। শুক্রবার (২০ জুন) ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায়। এর পরই ইসরায়েলের জরুরি পরিষেবাগুলোয় বিয়ারশেবায় আগুন লাগার খবর জানিয়ে কল আসতে শুরু করে। জরুরি সেবাকর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান।

ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম কর্তৃক প্রকাশিত ভিডিও অনুসারে, দক্ষিণ শহরের একটি রাস্তায় বেশ কয়েকটি স্থানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। এর পাশেই টেক পার্ক এবং মাইক্রোসফট অফিস অবস্থিত।

Tag :
About Author Information

জনপ্রিয়

নারায়ণগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ১২১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

৬০ যুদ্ধবিমান দিয়ে রাতভর ইরানে ইজরায়েলি হামলা

প্রকাশের সময়ঃ ১২:১৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫