
জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই হামলার মদদদাতা হিসেবে অভিযুক্ত শিক্ষকদের দায়মুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার দিবাগত রাতে বটতলা থেকে শুরু হওয়া মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন এবং অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
একপর্যায়ে উপাচার্য বাসভবন থেকে বের হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিগুলো শোনেন। এ সময় শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে তারা আরও কঠোর কর্মসূচি ও বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারী প্রদান করেন।
নিজস্ব প্রতিবেদকঃ 






















