
ঢাকাঃ সাভারের বিকেএসপিতে আজ ৫ম বিকেএসপি কাপ অ-১৪ সাঁতার প্রতিযোগিতা-২০২৬ শেষ হয়েছে।
খুদে সাঁতারু প্রতিযোগিতায় বিকেএসপি ২৭ টি ইভেন্টের মধ্যে ২৭টি স্বর্ণ ও ১৪টি রৌপ্য ও ৭ টি তাম্র পদক নিয়ে দলগত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। কুষ্টিয়ার আমলা সুইমিং ক্লাব ৫টি স্বর্ণ ৭টি রৌপ্য ও ৮টি তাম্র পদক নিয়ে রানার্স আপ শিরোপা লাভ করে। বালক গ্রুপে বিকেএসপির বাপ্পি রহমার রোফি ও আমলা সুইমিং ক্লাবের মো: আকাশ ৪টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক নিয়ে যৌথভাবে এবং বালিকা গ্রুপে বিকেএসপির জারিন গওহার ৬টি স্বর্ণ পদক নিয়ে সেরা সাঁতারুর পুরস্কার লাভ করেন।
বিকোসেপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাঁতার প্রতিযোগিতা উপভোগ করেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে খুদে সাঁতারুদের জন্য বিকেএসপির এ আয়োজনে আগামী দিনের সাঁতারু অন্বেষণে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন এবং এ ধরণের প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের অনেক বেশি অনুপ্রাণীত করবে বলে তিনি বিশ্বাস করেন।
তিনি প্রতিযোগিতাকে সফল করতে অংশগ্রহণকারী দলগুলোর পাশাপাশি এবং বিকেএসপির সাাঁতার বিভাগকেও ধন্যবাদ জানান। বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান ও পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমান এ সময় তাঁর সাথে ছিলেন।
৩ দিন ব্যাপি এ প্রতিযোগিতায় বিকেএসপিসহ দেশের বিভিন্ন জেলা ও ক্লাব দলের মোট ৭০ জন খুদে সাঁতারুরা ৩২টি ইভেন্টে অংশগ্রহণ করে।
নিজস্ব প্রতিবেদকঃ 
























