০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের বিকেএসপিতে পাঁচটি ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তি

ঢাকাঃ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এ এ্যাথলেটিক্স, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস, তায়কোয়ানডো এবং উশু বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ২১ দিনব্যাপী কোচেস সার্টিফিকেট কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের ক্রীড়া উন্নয়ন ও দক্ষ প্রশিক্ষক তৈরির লক্ষ্যে আয়োজিত এ কোর্সে বিভিন্ন জেলা ও বিভাগ, শারীরিক শিক্ষা কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্রীড়া ক্লাব, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর মোট ৬০ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালকের পক্ষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান। এ সময় তিনি বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার সঠিক বিকাশ ও আধুনিক প্রশিক্ষণ পদ্ধতির বিস্তারে দক্ষ কোচ তৈরির কোনো বিকল্প নেই। কোচেস সার্টিফিকেট কোর্সের মাধ্যমে প্রশিক্ষকরা কেবল কারিগরি জ্ঞানই অর্জন করেন না, বরং দেশের ক্রীড়া অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি আরও উল্লেখ করেন, এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত কোচদের সঙ্গে বিকেএসপির একটি কার্যকর যোগাযোগ ও সমন্বয় নেটওয়ার্ক গড়ে ওঠে, যা ভবিষ্যতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ এবং বিকেএসপির ভর্তি কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবে। অংশগ্রহণকারী প্রশিক্ষকদের তিনি বিকেএসপির “অ্যাম্বাসেডর” হিসেবে আখ্যায়িত করেন এবং নিজ নিজ এলাকায় ক্রীড়ার উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সমাপনী অনুষ্ঠানে বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

কোর্সের গুণগত মান নিশ্চিত করতে বিকেএসপির অভিজ্ঞ কোচদের পাশাপাশি বিভিন্ন বিষয়ের গেস্ট লেকচারার ও বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা হয়। এছাড়া বিকেএসপির ক্রীড়াবিজ্ঞান বিভাগের সক্রিয় অংশগ্রহণ কোর্সটিকে আরও সমৃদ্ধ, যুগোপযোগী ও ফলপ্রসূ করে তোলে।
কোর্স শেষে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের বিষয়বস্তু, ব্যবহারিক সেশন, বিশেষজ্ঞ বক্তাদের দিকনির্দেশনা এবং সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেন। একই সঙ্গে তারা ভবিষ্যতে এ ধরনের কোর্সের সময়কাল আরও বৃদ্ধি এবং অধিক সংখ্যক প্রশিক্ষকের অংশগ্রহণের সুযোগ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ৬ জুন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ আনুষ্ঠানিকভাবে এ ২১ দিনব্যাপী কোচেস সার্টিফিকেট কোর্সের উদ্বোধন করেন। দেশের ক্রীড়া অঙ্গনে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বিকেএসপি নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে আসছে।

About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

সাভারের বিকেএসপিতে পাঁচটি ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তি

প্রকাশের সময়ঃ ০৭:১৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬