০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের মূল লক্ষ্য হলো দেশ প্রেম হওয়া ; বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী

মানিকগঞ্জঃ মানিকগঞ্জে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, একজন দেশ প্রেম মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না।

আসুন আমরা দেশকে সুন্দর করে গড়ে তুলি। আর দেশকে গড়ে তুলতে হলে আমাদের মাঝে থাকতে হবে দেশপ্রেম। এর জন্য আমাদের মূল লক্ষ্য হলো দেশ প্রেম হওয়া। দেশ ভালো থাকলেই আমরা ভালো থাকব।

রোববার (২৬ জুলাই) বেলা ১১ টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমান মন্ত্রী আফরোজা খানম রিতা
এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকতে। তিনি বলেছেন,অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আর প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবিক, সামাজিক ও জনবান্ধব রাষ্ট্র গঠনের দিকনির্দেশনা দিয়েছেন।”

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা আরও বলেন, “বিগত সময়ে আমরা দেশ গড়ার সুযোগ পাইনি। এখন সেই সুযোগ এসেছে। দেশপ্রেম, সততা ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান,এই তিনটি আদর্শ ধারণ করতে পারলে আমরা কখনো পথভ্রষ্ট হব না।আমাদের দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে পারবো ইনশাল্লাহ”।

সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মাহফিল খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল রহমান খান এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।
মন্ত্রী,এর আগে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন করেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে এক মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

আদিত্য ও নব’র নেতৃত্বে যাত্রা শুরু করল ‘জাবি ব্যান্ড সোসাইটি’

আমাদের মূল লক্ষ্য হলো দেশ প্রেম হওয়া ; বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৫:২৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬