১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবুল গ্রেফতার

শেরপুরঃ শেরপুর জেলার সদর উপজেলার মুন্সিরচর পশ্চিমপাড়া এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বাবুল মিয়া (৪২)কে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক বাবুলের বিরুদ্ধে জামালপুরের সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন সাজা রয়েছে এবং তার নামে দুটি হত্যা মামলা বিচারাধীন। পরে তার বাড়ি তল্লাশিতে দেশীয় প্রাণঘাতী অস্ত্র ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়দের দীর্ঘদিন আতঙ্কে রাখা বাবুল এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল।

আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে শেষ হলো খ্রিষ্ট ধর্মাবলম্বীদের দুইদিন ব্যাপী সর্ববৃহৎ ফাতেমা রাণীর তীর্থোৎসব

শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবুল গ্রেফতার

প্রকাশের সময়ঃ ০৭:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫