১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাস চাপায় পথচারীর মর্মান্তিক মৃত্যু

শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাসের চাপায় আশরাফ আলী (৮০) নামের এক বৃদ্ধ পথচারীর করুণ মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইগাতী-শেরপুর সড়কের জুলগাঁও এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী স্থানীয় মৃত শুক্কুর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকাল বেলায় তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় শেরপুর থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী পাপিয়া পরিবহনের (রেজি: নং ঢাকা মেট্রো-জ-১৪-২১৩৯) একটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায় চারপাশ। বৃদ্ধের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো গ্রামে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন জানান, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া চলছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে শেষ হলো খ্রিষ্ট ধর্মাবলম্বীদের দুইদিন ব্যাপী সর্ববৃহৎ ফাতেমা রাণীর তীর্থোৎসব

শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাস চাপায় পথচারীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৫:৪৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫