
ঢাকাঃ বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত Ms Listyowati ।
রবিবার (০৯ আগষ্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়,ঢাকায় এ সাক্ষাত অনুষ্টিত হয় বলে তথ্য ও জনসংযোগ কর্মকর্তা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্মকর্তা তরিকুল ইসলাম সাক্ষরিত এক প্রেস বিঞ্জপ্তীতে এতথ্য জানান।
প্রেস বিঞ্জপ্তীতে জানাযায়,সাক্ষাতে দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে ইন্দোনেশিয়ার একসঙ্গে কাজ করার আগ্রহের কথা প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইন্দোনেশিয়ায় বাংলাদেশের যথেষ্ট পর্যটক চাহিদা রয়েছে। বাংলাদেশ সরকার দেশীয় সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় Visa On Arrival স্ট্যাটাস বহালকে গুরুত্বের সঙ্গে দেখছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নের অংশ হিসেবে মন্ত্রণালয়ের অধীনস্ত National Hotel and Tourism Training Institute এর আধুনিকায়নের লক্ষ্যে আমরা উদ্যোগ নিয়েছি। তাছাড়া এভিয়েশন হাব প্রতিষ্ঠার লক্ষ্যে দেশেই Maintenance Repair and Overhaul (MRO) unit তৈরির কথা ভাবছে সরকার।
এসময় রাষ্ট্রদূত বাংলাদেশের Hospitality খাতের উন্নয়নে National Hotel and Tourism Training Institute এর সঙ্গে Memorandum of Understanding (MOU) করার আগ্রহ প্রকাশ করেন।
এছাড়া বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য Visa On Arrival স্ট্যাটাস বহালের ক্ষেত্রে সরকারের সঙ্গে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ 























