১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শীত নামার সম্ভাব্য সময় জানালো আবহাওয়া অফিস

  • আবহাওয়া ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১১:২৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

ঢাকাঃ আবহাওয়ার তারতম্য ইদানীং বেশ লক্ষনীয়। ভাদ্র পেরিয়ে আশ্বিন চলছে এর পরও আকাশে মেঘ, বৃষ্টি আবার বজ্রবৃষ্টি, কোথাও আবার ভ্যাপসা গরম। কিন্তু অক্টোবর মানেই তো শরতের সাদা আকাশ, বাতাসে শীতের আগমনী বার্তা। অক্টোবরের এমন আচরণকে অস্বাভাবিক বলে মনে করছেন অনেকেই। তবে শীত কমে নামবে এমন একটি প্রশ্নে উঁকি দিচ্ছে সবার মাঝে।

এদিকে অক্টোবরজুড়ে আবহাওয়া কেমন থাকবে এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমে বলেন, বাংলা ঋতু অনুযায়ী আশ্বিন ও কার্তিক মাসে শরৎকাল, তারপর অগ্রহায়ণ ও পৌষে হেমন্ত। এই সময়টাতেই শীতের আগমন ঘটে। কিন্তু এবার মৌসুমি বায়ু কিছুটা দীর্ঘস্থায়ী হওয়ার ফলে শরতের স্বাভাবিক শুষ্কতা এখনও নামেনি। আগামী দুই সপ্তাহের মধ্যে রাতে তাপমাত্রা কিছুটা কমলেও অক্টোবরজুড়ে দিনে গরম থাকবে।

আবহাওয়াবিদ আরও জানান, আগামী ১২ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়বে এবং ধীরে ধীরে বিদায় নেবে।

তাহলে শীত কবে থেকে পরতে পারে এ প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম বলেন, এখনও শীতের কোনো আভাস নেই। বরং পুরো অক্টোবরজুড়ে থাকতে পারে ভ্যাপসা গরমের দাপট। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় না নেওয়া পর্যন্ত আবহাওয়া ভ্যাপসা থাকবে। তবে নভেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে। তখনই ঠান্ডার ছোঁয়া টের পাওয়া যাবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বেনাপোল বন্দর পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরিদুল, আমদানি-রপ্তানি বৃদ্ধির আহ্বান

শীত নামার সম্ভাব্য সময় জানালো আবহাওয়া অফিস

প্রকাশের সময়ঃ ১১:২৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫