০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন, যা বড় বিপদের কারণ; মির্জা ফখরুল

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০২:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ৩৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপদেষ্টা নিয়োগ করা প্রধান উপদেষ্টার ব্যাপার। তবে আমরা বলব বিতর্কিত এমন কাউকে দায়িত্ব দেওয়া যাবে না। এ বিষয়ে সতর্ক হতে হবে। বর্তমান সরকারকে সফল করা আমাদের দায়িত্ব। কারণ এই আন্দোলনে আমরাও অংশীদার। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের হোতা শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, আর বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন, যা বড় বিপদের কারণ।

আজ বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের তাঁতীপাড়াস্থ নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতনিবিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদেরকেও সহনশীল হতে হবে। যাতে সুন্দর ও শৃঙ্খলভাবে দেশের সব সংস্কার সম্পন্ন করতে পারে বর্তমান সরকার। দেশের এমন একটি বিপ্লবের পরে সব স্তর ভেঙে পড়েছিল। ফ্যাসিবাদের ১৭ বছরের ধ্বংসযজ্ঞ ১৭ মাসে ঠিক করা সম্ভব হবে না। তবে সংবিধান ঠিক করবে নির্বাচিত সরকার। আর অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারকাজ সম্পন্ন করতে সময় দিতে হবে যাতে করে সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে পারে। আমরা আশা করব, এই সরকার একটা যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিতে সক্ষম হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে দরিদ্র রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন, যা বড় বিপদের কারণ; মির্জা ফখরুল

প্রকাশের সময়ঃ ০২:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪