০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

ঢাকাঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সাভার প্রেসক্লাব মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এমপি। এবং এতে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সামাজিক, সাংস্কৃতি, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিএনপি’র বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

​এছাড়াও সাভার, আশুলিয়া ও ধামরাই প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং অত্র এলাকার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়ও বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।

Tag :
About Author Information

জনপ্রিয়

বেনাপোল বন্দর পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরিদুল, আমদানি-রপ্তানি বৃদ্ধির আহ্বান

সাভার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

প্রকাশের সময়ঃ ০৯:৫১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬