০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১২:৩১:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • ৪৪০ বার পড়া হয়েছে

গাইবান্ধার সদর উপজেলায় ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে গোলাম মাওলা (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় তাকে বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশা চালক আহত হয়েছেন। রোববার (২ জুন) বিকেল সোয়া ৩টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম মাওলা সাদুল্লাপুর উপজেলার লালবাজারের জামুডাঙ্গা গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি পেশায় গম ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান জানান, সকালে গোলাম মাওলা গম কিনতে বাড়ি থেকে গাইবান্ধা শহরে যান। পরে বিকেল সোয়া তিনটার দিকে শহর থেকে গম কিনে ব্যটারিচালিত অটো করে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় মাওলা গমের বস্তা বোঝাই অটোর উপর বসে ছিলেন। অটোটি সাদুল্লাপুর সড়কের খোলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ডাম্পট্রাক তাকে ধাক্কা দেয়। এতে অটোচালক ছিটকে সড়কের পাশে পড়ে গেলেও মাওলা রাস্তায় পড়ে যান। এ সময় ওই ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় গোলাম মাওলা।

তিনি আরও জানান, স্থানীয়রা অটোচালককে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করান। তাৎক্ষণিক ওই অটোচালকের পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সেরাজুল ইসলাম বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ডাম্পট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন বলেও জানান তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

মাগুরায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার এক আসামি আটক 

ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশের সময়ঃ ১২:৩১:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪